প্রকাশিত: ৬ জুন, ২০২৪, ০৩:৫৬ এ এম
অনলাইন সংস্করণ
বগুড়ার নন্দীগ্রামে চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ৯জনকে আটকের পর প্রত্যেককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি আদেশ নির্বাচনী আচরণবিধি অমান্য করায় তাদেরকে দন্ডিত করা হয় বলে জানা গেছে।
বুধবার (৫ জুন) বিকেলে দন্ডিত ৯জনকে কারাগারে প্রেরণ করে থানা পুলিশ। এদিন দুপুরে ভোটগ্রহণ চলাকালে নন্দীগ্রাম শহরের মনসুর হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্র এলাকায় সরকারি কাজে বাঁধা দেওয়ায় দুইজনকে আটকের পর ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন নির্বাচনের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রওনক জাহান।
ভোটের আগেরদিন মঙ্গলবার মধ্যরাতে নির্বাচনী শৃঙ্খলা ভঙ্গের অপরাধে পন্ডিতপুকুর ও ছোটকুঞ্চি এলাকা থেকে আটক সাতজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির।
১০ দিন করে দন্ডিত সাতজন হলেন-উপজেলার মাটিহাস গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০), নাসির উদ্দিনের ছেলে রেজাউল (৪৫), মহাদেব চন্দ্রের ছেলে স্বপন চন্দ্র (৪৮), মৃত মনসুর আলীর ছেলে আজিজুল (৪৫), রুবেল হোসেনের ছেলে তোহা আহমেদ (২১), আব্দুস সাত্তারের ছেলে স্বপন আহমেদ (৩৩), আমৃত রায়ের ছেলে রিপন কুমার (১৯)।
অন্যদিকে ৩দিন করে দন্ডিতরা হলেন- নন্দীগ্রাম পৌর এলাকার কলেজপাড়া মহল্লার ওসমান মোল্লার ছেলে মাসুদ রানা (২৮) ও একই এলাকার আব্দুস সালাম মোল্লার ছেলে আব্দুল রতন (১৮)।
মন্তব্য করুন