বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৬ জুন, ২০২৪, ০৮:৫৯ এ এম

অনলাইন সংস্করণ

দুপচাঁচিয়ায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা রোপন ও র‍্যালি করা হয়েছে। 'করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা' প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করে উপজেলা প্রশাসন। 

বুধবার (৫ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সাজেদুল আলম ও সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন। এর আগে বিশ্ব পরিবেশ দিবসের র‌্যালি এবং পরে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করা হয়। 

বক্তব্য রাখেন উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. স্বপন আলী, তালোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, শিক্ষক বিপুল মহন্ত, ফরিদা ইয়াছমিন, শিক্ষার্থী স্পৃহা পাল, আতিরা তাসনিম প্রমুখ। 

মন্তব্য করুন