প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৪, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
পিরোজপুরের স্বরূপকাঠিতে মাদ্রাসা পড়ুয়া দ্বিতীয় শ্রেণির এক শিশুকে (৬) ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত যুবক মেহেদি হাসান বাপ্পি শেখকে (২১) গ্রেফতার করেছে । এ ব্যাপারে মঙ্গলবার রাতে ধর্ষনের শিকার শিশুর মা বাদী হয়ে বাপ্পিকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। বুধবার সকালে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে এবং আসামীকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ ।
পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে জুলুহার গ্রামের মো. মজিবুর রহমান শেখের বখাটে ছেলে বাপ্পি প্রতিবেশি ওই শিশুটির ঘরে যায় এবং একা পেয়ে শিশুটিকে জোরপুর্বক ধর্ষন করে ।
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচএম শাহিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে এবং আসামীকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন